Tag: জাতীয়
-
বৃহস্পতিবার আ.লীগের জরুরি সভা
ঢাকা : আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের জরুরি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা হয়েছে। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের…
-
১৭ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন
ঢাকা: প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজকের একনেক বৈঠকে ১৬ হাজার…
-
বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
ঢাকা: সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় হত্যা, গুম এবং অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, “সরকার গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে…
-
জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর শনিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত…
-
শুধু ঘুষ ও দুর্নীতির অপরাধ তদন্ত করবে দুদক
ঢাকা: আদালত ও পুলিশকে প্রতারণা মামলা বিচার ও তদন্তের ক্ষমতা ফিরিয়ে দিয়ে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে। বিলে দুর্নীতি দমন কমিশনকে গতিশীল করতে শুধু ঘুষ ও দুর্নীতির অপরাধ তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে। ফলে এখন থেকে প্রতারণাসহ সংশ্লিষ্ট অপরাধ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমতি ছাড়াই আদালত ও পুলিশ তদন্ত ও বিচার…
-
প্রাণভিক্ষার আবেদন দেখানো যাবে না : আইনমন্ত্রী
ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন দেখানো যাবে না। তা দেখাতে হলে রাষ্ট্রপতির অনুমতি লাগবে।আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ‘বিদেশি মদদদাতাদের খুশি করতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবার বিভ্রান্তি ছড়াচ্ছে। আইন…
-
কাল সংবাদ সম্মেলন করবে মুজাহিদের পরিবার
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পরিবার আগামীকাল দুপুরে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করবে। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। পরে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে মাবরুরের কাছে জানতে চাওয়া হলে তিনি বিশেষ কোনো তথ্য দিতে রাজি হননি। সংবাদ সম্মেলনে কে কে থাকবেন…
-
রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার
ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রিভিউয়ের আদেশের পর রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। কারণ এরইমধ্যে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে হরতাল আহ্বান করে বিভিন্ন গণমাধ্যমে…